Version 2025 • International Automotive Legal Standard
1. Introduction (ভূমিকা)
BD CAR WORKS অ্যাপ ব্যবহার করে বা আমাদের ওয়ার্কশপে গাড়ি জমা দেওয়ার মাধ্যমে, গ্রাহক স্বীকার এবং সম্মতি দেন যে এই Terms & Conditions BD CAR WORKS–এর সমস্ত সেবা, সার্ভিস বুকিং, ডায়াগনস্টিক, যান্ত্রিক কাজ এবং অ্যাপ সম্পর্কিত কার্যক্রমে প্রযোজ্য। আমাদের লক্ষ্য আন্তর্জাতিক মানের নিরাপদ, স্বচ্ছ এবং দায়িত্বশীল সার্ভিস প্রদান।
গাড়িটি BD CAR WORKS–এ আসার পূর্বে গাড়িতে থাকা যেকোনো লুকানো সমস্যা বা পূর্ববর্তী ক্ষতির দায় আমরা বহন করি না। এর মধ্যে অন্তর্ভুক্ত:
পুরাতন ক্ষতি বা জং ধরা অংশ
দুর্বল তার বা লিক (Leak)
পুরাতন সেন্সর বা ফিউজ সমস্যা
Modified electrical accessories
Hidden faults (লুকানো ত্রুটি)
3. Electrical, Hybrid & Fire Hazard Liability
গাড়ির Electrical বা Hybrid System অত্যন্ত সংবেদনশীল। সার্ভিস চলাকালীন বা কাজ শুরুর পূর্বে বা পরে নিচের যেকোনো ঘটনা ঘটতে পারে, যার দায় BD CAR WORKS নেবে না:
Electrical Short Circuit (শর্ট সার্কিট)
Wiring Melt (তার গলে যাওয়া)
Hybrid Battery Fault / Shutdown
Spontaneous Fire (হঠাৎ আগুন)
ECU Damage
Fuse Burst
* বিশেষ দ্রষ্টব্য: গাড়ির পূর্বের যান্ত্রিক বা বৈদুতিক দুর্বলতার কারণে সৃষ্ট কোনো অগ্নিকাণ্ড বা যান্ত্রিক গোলযোগের জন্য প্রতিষ্ঠান আইনগতভাবে দায়ী থাকবে না।
4. Work Authorization Policy (কাজের অনুমতি এবং দায়ভার)
Job Card Mandatory: Job Card ছাড়া কোনো কাজ শুরু হবে না।
Approval: গ্রাহকের মৌখিক, লিখিত, WhatsApp বা অ্যাপের মাধ্যমে অনুমতি ছাড়া কোনো পার্টস পরিবর্তন করা হবে না।
Ownership: গ্রাহক কাজের অনুমতি দিলে, সেই কাজের ফলাফলের সম্পূর্ণ দায়ভার গ্রাহকের।
Non-Response: গ্রাহক যদি গাড়ি রেখে চলে যান এবং যোগাযোগে সাড়া না দেন (No Response), তবে গাড়ি অরক্ষিত অবস্থায় থাকার কারণে কোনো ক্ষতি হলে তার দায় গ্রাহকের।
5. Parts Policy (পার্টস নীতিমালা)
Workshop Provided
BD CAR WORKS শুধুমাত্র নিজেদের সরবরাহকৃত এবং ইনস্টল করা পার্টসের ওপর নির্দিষ্ট মেয়াদের ওয়ারেন্টি প্রদান করে।
Customer Supplied
গ্রাহক নিজের পার্টস আনলে তার ফিটমেন্ট, স্থায়িত্ব বা পরবর্তীতে সৃষ্ট কোনো সমস্যার (যেমন শর্ট সার্কিট বা ফেইলিওর) দায় আমরা বহন করি না। (No Warranty)
6. Outdoor & Work Environment Risks (কাজের পরিবেশগত ঝুঁকি)
গ্যারেজের ভিড় বা স্পেস সমস্যার কারণে কখনো কখনো গ্যারেজের সামনে, ওপরে বা ওপেন এলাকায় কাজ করতে হয়। এসময়ে বাহ্যিক কারণে ক্ষতির দায় আমরা নিই না:
রাস্তার ধুলো, বালি বা কাদা
পাথর বা নির্মাণ সামগ্রীর আঘাত
বাতাসে উড়ে আসা বস্তু বা গাছের ডাল
বাইরের গাড়ির অনাকাঙ্ক্ষিত ধাক্কা
7. Vehicle Storage & Personal Valuables (গাড়ি ও মালামালের নিরাপত্তা)
Overnight Storage: গাড়ি রাতের জন্য রাখলে ধুলো, বৃষ্টি, প্রাকৃতিক ক্ষতি বা বাহ্যিক কারণে রঙের ক্ষতির দায় প্রতিষ্ঠান নেবে না।
Personal Belongings: গাড়ির ভেতরে থাকা ব্যক্তিগত মালামাল (টাকা, ল্যাপটপ, মোবাইল, গয়না, জরুরি কাগজ) নিজ দায়িত্বে সরিয়ে ফেলতে হবে। হারিয়ে গেলে ওয়ার্কশপ দায়ী থাকবে না।
8. Diagnostics & Test Drive (ডায়াগনস্টিক ও টেস্ট ড্রাইভ)
Diagnostics: স্ক্যানার শুধুমাত্র সম্ভাব্য সমস্যা দেখায় এবং ১০০% নির্ভুলতার নিশ্চয়তা দেয় না। কোড মুছে ফেলার পর সমস্যা পুনরায় দেখা দিতে পারে।
Test Drive: কাজের মান যাচাইয়ের জন্য টেস্ট ড্রাইভ প্রয়োজন হতে পারে। এসময় যদি পুরাতন টায়ার ফেটে যায়, বা সুপ্ত যান্ত্রিক ত্রুটি (যেমন ব্রেক ফেইল) দেখা দেয়, তার দায় প্রতিষ্ঠানের নয়।
9. Payment Policy & Mechanic's Lien (পেমেন্ট ও গাড়ি জিম্মা)
Full Payment: গাড়ি ডেলিভারি নেওয়ার পূর্বে বা গেট পাস পাওয়ার জন্য সম্পূর্ণ বিল (Total Bill) পরিশোধ করা বাধ্যতামূলক।
Advance: দামী বা প্রি-অর্ডার পার্টসের ক্ষেত্রে ৫০%-৮০% অগ্রিম (Advance Payment) প্রদান করতে হবে।
Mechanic's Lien: বকেয়া পরিশোধ না করা পর্যন্ত প্রতিষ্ঠান আইনগতভাবে গাড়িটি জিম্মা বা আটকে রাখার (Right to Hold Vehicle) অধিকার রাখে।
10. Abandonment & Parking Charges (গাড়ি ফেলে রাখা ও পার্কিং চার্জ)
কাজ শেষ হওয়ার (Completion Notice) ৩ দিনের মধ্যে গাড়ি ডেলিভারি না নিলে:
Parking Fee: ৪র্থ দিন থেকে প্রতিদিন ৫০০ টাকা করে পার্কিং চার্জ প্রযোজ্য হবে।
Abandonment: ৩০ দিনের বেশি যোগাযোগ বিচ্ছিন্ন থাকলে বা বিল পরিশোধ না করলে, গাড়িটি পরিত্যক্ত (Abandoned) হিসেবে গণ্য হবে এবং কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা বা নিলামের মাধ্যমে বকেয়া আদায়ের অধিকার রাখে।
নিম্নলিখিত কারণে পার্টস বা সার্ভিসের ওয়ারেন্টি বাতিল (Void) হয়ে যাবে:
অন্য মেকানিক দিয়ে গাড়ি খুললে বা চেক করলে।
দুর্ঘটনা, অপব্যবহার বা অফ-রোডিং করলে।
প্রতিষ্ঠান প্রস্তাবিত জরুরি মেরামত (Related Repair) না করলে।
নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্রি সার্ভিস না করালে।
12. Estimates vs. Final Bill (খরচের তারতম্য)
প্রাথমিক এস্টিমেট বা খরচের হিসাব সবসময় সম্ভাব্য (Approximate)। কাজ চলাকালীন লুকানো সমস্যা বা পার্টসের দাম পরিবর্তনের কারণে চূড়ান্ত বিলে ১০% - ১৫% তারতম্য হতে পারে, যা গ্রাহক মেনে নিতে বাধ্য থাকিবেন।
13. Force Majeure (অনিবার্য কারণ)
প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ভূমিকম্প অথবা রাজনৈতিক অস্থিরতা যেমন হরতাল, অবরোধ, দাঙ্গা বা ভাংচুরের কারণে ওয়ার্কশপে থাকা গাড়ির কোনো ক্ষতি হলে তার দায়ভার BD CAR WORKS বহন করবে না।
BD CAR WORKS এবং গ্রাহকের মধ্যে যে কোনো বিরোধ ঢাকা জেলা আদালতের অধিক্ষেত্রে নিষ্পত্তি হবে। গ্রাহক অসদাচরণ, হুমকি বা মিথ্যা তথ্য প্রদান করলে সেবা বাতিল করার অধিকার আমাদের রয়েছে।
“I hereby accept and agree to all Terms & Conditions of BD CAR WORKS.”
গাড়ি জমা দেওয়া বা জব কার্ড সই করার মাধ্যমে আপনি এই শর্তাবলীতে সম্মত হলেন।